পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়ায় প্রশ্নপত্রের অভাবে উপজেলার ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িকের প্রথম পরীক্ষা স্থগিত করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, পূর্বনির্ধারিত সময়সূচি মোতাবেক গতকাল সোমবার এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। প্রথম দিন ছিল বাংলা বিষয়ের পরীক্ষা। কিন্তু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর থেকে প্রশ্নপত্র সরবরাহ না করায় তা অনুষ্ঠিত হয়নি। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, ইউপি নির্বাচনের কারণে ছাপাখানা (প্রেস) কর্তৃপক্ষ সময়মতো প্রশ্ন সরবরাহ না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থগিত এ পরীক্ষাটি শেষে নেওয়া হবে।