প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় বন্যার কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার থেকে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় মোট ২০৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে পুকুরিয়া, কৈয়াগাড়ি, শিমুলবাড়ি, রাধানগর, বৈশাখী, রাধানগর, আটাচর, শাহড়াবাড়িসহ ১১টির ভবন বন্যার পানিতে তলিয়ে যায়। এ কারণে ২৫ জুলাই থেকে এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, বিদ্যালয় ভবনগুলো এখনো জলাবদ্ধ। বন্যার পানি নেমে গেলে পরীক্ষা হবে।