পরীক্ষা হলে শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলায় পরীক্ষার হলে পরীক্ষার্থীকে উত্তর বলে দেওয়ার অপরাধে মোল্লা এবাদৎ হোসেন নামের এক স্কুলশিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শনিবার বাঐসোনা-কামসিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম প্রথম আলোকে বলেন, মোল্লা এবাদৎ হোসেন কালিয়া উপজেলার বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক। তিনি দায়িত্বে না থেকেও পরীক্ষার হলে অনধিকার প্রবেশ করে তার বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বহুনির্বাচনী (এমসিকিউ) উত্তর বলে দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় ইউএনও নাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ওই সাজা দেন।

নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, পাবলিক পরীক্ষা অপরাধ আইন-১৯৮০ এর ১২ ধারা মোতাবেক অপরাধীকে দণ্ডাদেশ ও জরিমানা করা হয়েছে।