পরীক্ষা ১৯ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪-১৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কারিগরি শিক্ষা বোর্ডসহ সব শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির আবেদনের সময়সীমা ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর কোনো অবস্থায়ই আবেদনের সময় বাড়ানো হবে না। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন বিজ্ঞপ্তি ও সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। গাজীপুর প্রতিনিধি|