পরীক্ষা ৬ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (বিইউআরপি) কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। আবেদনপত্র অনলাইনে পূরণ ও জমা দেওয়া শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ১১ অক্টোবর পর্যন্ত। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদানের শেষ সময় ১২ অক্টোবর। ২৭ অক্টোবর প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত যোগ্য প্রার্থীদের নামের তালিকা। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য www.admission.kuet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।