পরীক্ষা ৯ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের প্রথম বর্ষ স্নাতকের স্থগিত ২২ সেপ্টেম্বরের পরীক্ষা আগামী ৯ নভেম্বর রোববার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। এই সালের অন্যান্য পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি অপরিবর্তিত থাকবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম মনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।