পরীক্ষাকেন্দ্র চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সরকারি কলেজে স্নাতকোত্তর কোর্সের পরীক্ষাকেন্দ্র চালুর দাবিতে গতকাল বুধবার দুপুরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বেলা একটায় কলেজের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী অভিজিৎ রায়, মো. রইসুজ্জামান, ওয়াহিদুল হক, এমদাদুল হক, শাহীনা বেগম, মাহবুবা চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, কলেজে ২০১৪ সালে স্নাতকোত্তর কোর্স চালু হয়। এবার প্রথম বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন। তাঁদের পরীক্ষা দিতে হবে সিলেটে গিয়ে। এতে অনেকেই সমস্যায় পড়বেন। এ জন্য সুনামগঞ্জ সরকারি কলেজে পরীক্ষাকেন্দ্র চালু করতে হবে।