পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে যুবকের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল সোমবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে নকল সরবরাহের অভিযোগে উপজেলার গোসাইরচর গ্রামের সজল সিকদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই কেন্দ্রে পরীক্ষা চলাকালে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শক গজারিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক রুনা লায়লা ও হোসেন্দী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. ফারুখ হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান।