পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন রাখায় শিক্ষকের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের খানসামা উপজেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে নিজের কাছে মুঠোফোন রাখায় গতকাল মঙ্গলবার রমানাথ চন্দ্র শর্মা নামের এক সহকারী শিক্ষককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেবুর রহমান।
রমানাথ চন্দ্র শর্মা উপজেলার রামনগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল গণিত পরীক্ষা চলাকালে উপজেলার গোয়ালডিহি উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে যান ইউএনও সাজেবুর। এ সময় তিনি কক্ষ পরিদর্শক রমানাথ রায়ের কাছে মুঠোফোন পান। পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় মুঠোফোন রাখা অবৈধ হওয়ায় রমানাথকে এক হাজার টাকা জরিমানা ও পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেন ইউএনও সাজেবুর।
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও মো. সাজেবুর রহমান বলেন, পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় মুঠোফোন রাখা অবৈধ। তাই রমানাথকে ওই জরিমানা ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।