প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া থেকে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় সড়ক দুর্ঘটনার পর পর বিশেষ সেবা প্রদানের পরীক্ষামূলক কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। মার্কিন চিকিৎসক জন মউজাল প্রতিষ্ঠিত ট্রমালিংকের উদ্যোগে স্বেচ্ছাসেবক সংগঠন ‘বিপদে আমরা’ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন জন মউজাল, আনোয়ারুল আলম, মুহাম্মদ আসাদুজ্জামান, কাজী শামীম হোসেন, আবু ছালাম মিয়া, মতিন সৈকত প্রমুখ। এ কার্যক্রমের আওতায় ওই ১৫ কিলোমিটারের মধ্যে ৩০ জন স্বেচ্ছাসেবক থাকবেন। কোনো দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তিদের তাঁরা দ্রুত প্রাথমিক চিকিৎসা দেবেন।