পরীক্ষামূলক ডেমু ট্রেন ঠাকুরগাঁওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও-লালমনিরহাট রেলপথে পরীক্ষামূলকভাবে ডেমু ট্রেন চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন থেকে ঠাকুরগাঁওয়ে এবং পার্বতীপুর থেকে লালমনিরহাট স্টেশনের মধ্যে দুটি ডেমু ট্রেন যাত্রা শুরু করে।
ঠাকুরগাঁও স্টেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে দিনাজপুরের পার্বতীপুর স্টেশন থেকে ডেমু ট্রেনটি যাত্রা শুরু করে ঠাকুরগাঁও স্টেশনে পৌঁছায় বেলা সোয়া তিনটায়। এ সময় ট্রেনটি দেখতে মানুষের ভিড় জমে যায়।
ডেমু ট্রেনের দুই পাশে দুটি ইঞ্জিন রয়েছে। ট্রেনের তিনটি কোচে ৩০০ যাত্রী ধারণ করার ক্ষমতা থাকলেও ৪০০ যাত্রী পরিবহন করতে পারবে। ঠাকুরগাঁওয়ের স্টেশনমাস্টার মজনুর রহমান জানান, পরীক্ষামূলক যাত্রার পর চলাচলের সময় নির্ধারণ করে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।