প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা-ঢাকা-আগরতলা পথে গতকাল সোমবার পরীক্ষামূলকভাবে বাস ছেড়েছে। ভারতীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে বাসটি কলকাতার সল্টলেকের আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ছাড়ে।
বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের এটিই প্রথম বাস সার্ভিস। ৬ জুন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। আখাউড়া স্থলবন্দরের অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে বাসটি আখাউড়া স্থলবন্দর সীমানা পার করার কথা রয়েছে। কলকাতা ও আগরতলা থেকে এ বাস সপ্তাহে তিন দিন করে চলবে। কলকাতা থেকে সোম, বুধ ও শুক্রবার বাস ছাড়বে। আর আগরতলা থেকে এ বাস ছাড়বে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার। কলকাতার শ্যামলী যাত্রী পরিবহনের কর্ণধার অবনী ঘোষ বলেন, ৬ জুন থেকে নিয়মিতভাবে এ পরিষেবা শুরু হবে।