পরীক্ষামূলক যাত্রাতেই দুর্ঘটনার কবলে ডেমু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-নাজিরহাট রুটে পরীক্ষামূলক যাত্রার প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়েছে ডেমু ট্রেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রা করে। হাটহাজারী ও সরকার হাটের মাঝামাঝি রেলক্রসিংয়ে ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়।
সূত্র জানায়, হাটহাজারী পার হওয়ার পর চাঁদের গাড়ির সঙ্গে ডেমুর সংঘর্ষ হয়। পরে বেলা একটায় ট্রেনটি আবার চট্টগ্রাম স্টেশনের উদ্দেশে নাজিরহাট স্টেশন ত্যাগ করে।
রেলের চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার প্রথম আলোকে বলেন, ২৫ জুন চট্টগ্রাম-নাজিরহাট রুটে ডেমু চলাচল শুরু হবে। এ কারণে গতকাল ওই রুটে ডেমু ট্রেনের পরীক্ষামূলক যাত্রা হয়। হাটহাজারী-সরকার হাটের মাঝামাঝি চাঁদের গাড়ির সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়।