পরীক্ষামূলকভাবে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষানীতির আলোকে আগামী বছর থেকে পরীক্ষামূলকভাবে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালু করা হচ্ছে। যেসব প্রাথমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় একই আঙিনায় এবং একই গ্রামে রয়েছে সেগুলোতে পরীক্ষামূলকভাবে এটা চালু করার সুপারিশ করতে যাচ্ছে এ সংক্রান্ত উপকমিটি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে আগামী সাত দিনের মধ্যে এ ধরনের বিদ্যালয়ের তালিকা দিতে অনুরোধ করেছে প্রাথমিক উপকমিটি।গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় এই তালিকা চাওয়া হয়। কমিটির প্রধান প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার সভায় সভাপতিত্ব করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার লক্ষ্যে আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে চার ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছি। এরমধ্যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং একই আঙিনায় ও একই গ্রামে প্রাথমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কতটি তার তালিকা চাওয়া হয়েছে।’