প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালীর বেঙ্গুরায় ফার্নেস তেলবাহী ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন ও সেতু মেরামতের কাজ চলছে। মেরামতের পর আজ বুধবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হতে পারে বলে জানা গেছে।
গত শুক্রবার বেঙ্গুরায় একটি রেল সেতু ভেঙে ফার্নেস তেলবাহী তিনটি ওয়াগন বোয়ালখালী খালে পড়ে যায়। দুর্ঘটনার পর প্রায় ৭০ হাজার লিটার ফার্নেস তেল কর্ণফুলী, হালদা ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
বিভাগীয় রেল ব্যবস্থাপক মফিজুর রহমান বলেন, ‘বুধবারের মধ্যে আমরা পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর চেষ্টা করব। লাইন মেরামত অনেকটা শেষ পর্যায়ে।’