পরীক্ষার আগে প্রশ্ন দেখায় কেন্দ্রসচিবের বিরুদ্ধে ব্যবস্থা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলার অভিযোগে রাজধানীর মাতুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব ও প্রধান শিক্ষক মোহাম্মদ আলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নীতিমালা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুর রহমান আকস্মিকভাবে পরীক্ষাকেন্দ্রে গিয়ে কেন্দ্রসচিব মোহাম্মদ আলীর কাছে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেট খোলা দেখতে পান। এর দেড় ঘণ্টা পর পরীক্ষা শুরু হয়। ঢাকার জেলা প্রশাসক মো. জিল্লার রহমানের সই করা এক আদেশে ওই কেন্দ্রসচিবকে অব্যাহতি দিয়ে ঢাকার আরেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুত্ফর রহমানকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে।