পরীক্ষার জন্য আবুলের রক্ত ও লালার নমুনা পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারের রক্ত, লালাসহ বিভিন্ন নমুনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় যুক্তরাষ্ট্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
গতকাল সোমবার মেডিকেল বোর্ডের সদস্য এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনার পাইকগাছার আবুল গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁর দুই হাতের তালুর চামড়া এবং ১০টি আঙুল প্রসারিত হয়ে গাছের শিকড়ের মতো হয়ে গেছে।