পরীক্ষার তারিখ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের চতুর্থ বর্ষ সম্মান, বিএ, বিএসএস, বিবিএ, বিএসসি পরীক্ষা আগামী ২০ এপ্রিল শুরু হবে। চলবে ১৩ জুন পর্যন্ত। এ ছাড়া ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমএ, এমএসএস, এমবিএস, এমএসসি ও এমমিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষা আগামী ২৮ এপ্রিল শুরু হবে এবং তা চলবে ১৫ জুন পর্যন্ত। এসব পরীক্ষার সময়সূচিসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।