পরীক্ষার তারিখ পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার বিভাগের পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) পদের লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবারের পরিবর্তে শনিবার একই স্থানে (শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আগারগাঁওয়ে ) অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে নতুন করে আর প্রবেশপত্র জারি করা হবে না। কোনো প্রার্থী যথাসময়ে প্রবেশপত্র না পেলে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং ওয়েবসাইটে প্রকাশিত তাঁর নামের তালিকার অংশসহ অভ্যর্থনাকক্ষ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তি।