পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিবার্য কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার ও আগামী রোববার যে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা যথাক্রমে ২৪ ও ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। জীববিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর। বিজনেস স্টাডিজ (ই ইউনিট) ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (জি ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর। পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস অপরিবর্তিত থাকবে।