প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) ও সম্মান দ্বিতীয় বর্ষের তিন দিনের পরীক্ষার সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জোদা গতকাল শনিবার জানান, পুনর্নির্ধারিত সময় অনুযায়ী, আজ রোববারের ডিগ্রি পরীক্ষা ৮ মে ও ২৯ এপ্রিলের ডিগ্রি পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৯ এপ্রিলের সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষা ৩০ এপ্রিল ও ২ মের পরীক্ষা ৩০ মে হবে। ২৮ এপ্রিল অনুষ্ঠেয় ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে এ পরীক্ষা পেছানো হয়েছে।