প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন শারীরিক শিক্ষা কলেজের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে সারা দেশ থেকে আসা শতাধিক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা জানান, প্রায় এক বছর আগে তাঁদের ফরম পূরণ করা হলেও ওই পরীক্ষার রুটিন এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। পরে বিশ্ববিদ্যালয়ের সহ-রেজিস্ট্রার শাহ আলম ঢালী আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষার রুটিন ঘোষণা এবং এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।