পরীক্ষার দায়িত্ব নেবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের সঙ্গে অভিমান করে ১০ বছরের বালক বাড়ি ছেড়ে পালিয়ে যায়৷ আর তাকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ তুলে বাবা তিনজনকে আসামি করে মামলা করেন থানায়৷ পুলিশও তৎপর হয়ে দুই এইচএসসি পরীক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে পরীক্ষার আগের দিন গ্রেপ্তার করে পাঠায় আদালতে৷ এতে পরদিন তারা কৃষিশিক্ষা পরীক্ষা দিতে পারেনি৷ আর ওই পরীক্ষার দিনই পাওয়া যায় বালকটিকে৷ পরে দুই পরীক্ষার্থী ছাড়া পায়৷ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের ঘটনা এটি৷

ঝিনাইদহের আইনজীবী আতিয়ার রহমান বলেন, ‘পরীক্ষার আগের রাতে গ্রেপ্তার করা শিক্ষার্থীর পরীক্ষার দায়দায়িত্ব এড়াতে পারে না পুিলশ৷’
অতিরিক্ত পুিলশ সুপার হাসানুজ্জামান বলেন, ‘পুলিশের দায়িত্ব গ্রেপ্তারের পর আদালতে পাঠানো৷ আর এরা আসািম না হলেও আসামিদের কাছ থেকে পাওয়া তথ্যে গ্রেপ্তার করা হয়েছে৷’
পরিবারের সদস্যরা জানান, খলিসা গ্রামের ১০ বছরের ওই বালক ২৩ মে মাদ্রাসার উদ্দেশে বেরিয়ে আর ফেরেনি৷ ২৪ মে তার বাবা কামাল হোসেন হরিণাকুণ্ডু থানায় একটি সাধারণ ডায়েির (জিডি) করেন। ২৮ মে তিনি তাহেরহুদা গ্রামের মো. স্বপন (২০), আতিক হোসেন (২০) ও উজ্জ্বল হোসেনকে (২২) আসািম করে অপহরণ মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, আসািমরা মুঠোফোনে তাঁর কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়েছেন। টাকা না দিলে ছেলেকে মেরে ফেলার হুমিক দিচ্ছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই উলফামুল ইসলাম ২৮ মে রাতেই আতিক হোসেন ও উজ্জ্বল হোসেনকে গ্রেপ্তার করেন। তাঁরা দুজনও এবারের এইচএসসি পরীক্ষার্থী৷ তবে মানবিকের ছাত্র হওয়ায় তাঁদের পরীক্ষা শেষ হয়েছে। এরপর এ ঘটনায় জড়িত থাকতে পারে এমন সন্দেহে পুলিশ আটক করে কুলবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলাম ও নাজমুল ইসলামকে। এরা দুজনেই বাণিজ্য বিভাগের ছাত্র৷ তারা যে রাতে আটক হয়, তার পরদিন সকালে তাদের কৃষিশিক্ষা পরীক্ষা ছিল। জাহিদুল ইসলামের ভাই সাইদুল ইসলাম জানান, পরীক্ষার বিষয়টি পুলিশকে জানালেও কারাগারে পাঠিয়ে দেওয়ায় পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি।
অপর দিকে ২৯ মে সকালে যশোর শহরের একটি হোটেলে কাজ করা অবস্থায় নিখোঁজ বালকটিকে পাওয়া যায়৷ ৩০ মে বালকটি ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবিন্দ দিয়েছে বলে এসআই জানিয়েছেন। আর গত রোববার গ্রেপ্তার সবাই জামিনে মুক্তি পান।