পরীক্ষার ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত পর্বের পরীক্ষার ফল প্রকাশের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশের নিয়ম থাকলেও পরীক্ষার ১৪ মাস পরও প্রকাশ করা হচ্ছে না।

আন্দোলনরত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, পরীক্ষার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার নিয়ম। কিন্তু আনুমানিক ১৪ মাস পরও ফল প্রকাশ করা হচ্ছে না। এতে বিভাগে সেশনজট তৈরি হচ্ছে। এ কারণে তাঁরা স্নাতকোত্তর পর্বে ভর্তি হতে পারছেন না শিক্ষার্থীরা।

গতকাল বেলা ১১টার দিকে দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে ওই বিভাগের কয়েকটি কক্ষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে প্রক্টর জাহিতুল কবীর ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষকেরা এসে দ্রুত ফল প্রকাশ ও সেশনজট কমানোর আশ্বাস দিলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন।

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মামুন রেজা বলেন, ‘কম্পিউটার সফটওয়্যার-সংক্রান্ত জটিলতার কারণে ফলাফল প্রকাশে দেরি হচ্ছে।¯স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি না হলেও ক্লাস শুরু করেছি। তিনি আগামী সাত দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হতে পারে।’