প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টার্নশিপ পরীক্ষার ফলাফল বাতিলসহ সাত দফা দাবিতে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা গতকাল রোববার ক্যাম্পাসে মানববন্ধন করেছেন। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ওই মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সপ্তাহ আগে তাঁদের বিভাগের ইন্টার্নশিপ পরীক্ষার ফলাফল ঘোষণা করে। এতে দেখা গেছে, যেসব শিক্ষার্থী গত চার বছরে সব সেমিস্টার পরীক্ষায় প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছিলেন তাঁরাসহ অধিকাংশ মেধাবী শিক্ষার্থীকে কেবলমাত্র মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ‘বি’ প্লাস নম্বর দেওয়া হয়েছে।মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তাঁদের দাবিগুলো জানাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করতে চাইলে তাঁদের এ সুযোগ দেওয়া হয়নি।