পরীক্ষার সময় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৭ জুন থেকে অনুষ্ঠেয় সব পরীক্ষা প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু হবে। এদিকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বের (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৯ মে বিকেল চারটা থেকে শুরু হবে। ২ জুন রাত ১২টা পর্যন্ত ওই কার্যক্রম চলবে। এ ছাড়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমএএস, অ্যাডভান্সড এমবিএ, এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।