পরীক্ষার সময় বাড়ানোর দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষার মধ্যবর্তী সময় বাড়ানোর দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন। তাঁরা গতকাল শনিবার দুপুরে বিভাগের সভাপতির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহর অনুরোধে অবস্থান ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।বিভাগ সূত্রে জানা গেছে, পদার্থবিদ্যা বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা রয়েছে। চতুর্থ বর্ষে শিক্ষার্থীদের ছয়টি তত্ত্বীয় কোর্স রয়েছে। প্রত্যেকটি কোর্সের পরীক্ষা মধ্যবর্তী সময় চার দিন করে। তাঁরা এ সময় চার দিনের বদলে ছয় দিন করার দাবি জানান। চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, ‘আমরা পরীক্ষার মধ্যবর্তী সময় বাড়ানোর দাবি করেছি।’