পরীক্ষার সময়সূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৪ ও ২৮ মে অনুষ্ঠেয় ২০১৫ সালের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা যথাক্রমে ২৬ মে ও ৩ জুন বেলা দুইটা থেকে অনুষ্ঠিত হবে। অন্যান্য পরীক্ষা পূর্বঘোষিত সময়েই হবে। এ ছাড়া ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বে (নিয়মিত) পুনঃ ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন আজ বিকেল ৪টা থেকে শুরু করে ২২ মে রাত ১২টা পর্যন্ত নেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানিয়েছেন।