পরীক্ষার্থী অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিনে গতকাল রোববার ২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট জেএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৫ হাজার ৪৩২ জন। এর মধ্যে গতকাল উপস্থিত ছিল ১ লাখ ৫৩ হাজার ৪১ জন। মোট ২০৪টি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, প্রথম দিন কোনো শিক্ষার্থী বা শিক্ষক বহিষ্কার হননি।