পরীক্ষার্থী অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট সোনিয়া আকতার (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থীকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। সে উপজেলার রঘুনাথপুর গ্রামের আবদুল মান্নানের মেয়ে এবং মানিক পোটল দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দেয়। সোনিয়া আকতারের মামা ধুনট পৌরসভার কাউন্সিলর আল আমিন তরফদার বলেন, সোনিয়া আকতারের মা শাহানা খাতুন অসুস্থ হয়ে তিন দিন আগে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গতকাল শনিবার সকালে অসুস্থ মায়ের চিকিৎসা খরচের জন্য ৪৫ হাজার টাকা নিয়ে সোনিয়া বাড়ি থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হয়। পথে গোপালনগর গ্রামের রাস্তা থেকে দুর্বৃত্তরা তাকে অটোরিকশায় তুলে নিয়ে যায়। এই ঘটনায় ধুনট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।