পরীক্ষার্থী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় গতকাল বৃহস্পতিবার এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত পরীক্ষার্থীর নাম সমজ্যোতি চাকমা (১৫)। সমজ্যোতি চাকমা উপজেলা কানুংগোপাড়া গ্রামে সত্যবান চাকমার ছেলে। সে পানছড়ি উচ্চবিদ্যালয় থেকে এবার বাণিজ্য বিভাগের এসএসসি পরীক্ষার্থী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।