পরীক্ষার্থী একজন দায়িত্বে ১২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্নাতক (পাস) তৃতীয় বর্ষের পরীক্ষায় গতকাল সোমবার দর্শন বিষয়ে মতলব ডিগ্রি কলেজ কেন্দ্রে একজন পরীক্ষার্থী অংশ নেন। ওই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য দায়িত্ব পালন করেন ১২ জন।

কেন্দ্র সূত্র জানায়, ওই পরীক্ষার্থীর নাম রাসেল ভূঁইয়া। তিনি মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিচ্ছেন। কেন্দ্রের পরীক্ষা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বলেন,  একজন কক্ষ পরিদর্শক, একজন পুলিশ,পরীক্ষা কমিটির তিনজন সদস্য, একজন অধ্যক্ষ (কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা), একজন উপাধ্যক্ষ, তিনজন অফিস সহকারীসহ মোট ১২ জন দায়িত্ব পালন করছেন।