পরীক্ষার্থী একজন, দায়িত্বে ১২ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার ছিল জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষা। কিন্তু পরীক্ষার্থী ছিল মাত্র একজন। তবে দায়িত্ব পালন করেছেন শিক্ষক, পুলিশ, কর্মচারীসহ ১২ জন।
রাজশাহীর বাগমারা উপজেলার সাঁকোয়া উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের দৃশ্য ছিল এটি। পরীক্ষার্থীর নাম সুমাইয়া খাতুন। ওই কেন্দ্রে এবার ১ হাজার ২১৬ জন পরীক্ষা দিচ্ছে। সে উপজেলার কাতিলা সবুজ স্কুলের শিক্ষার্থী।
সাঁকোয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মুনছুর রহমান বলেন, সুমাইয়া খাতুনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। সুমাইয়া ওই বিষয়ের একমাত্র এবং কেন্দ্রেরও একমাত্র পরীক্ষার্থী ছিল। তিনি আরও বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য অন্য দিনের মতোই সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেন কর্তৃপক্ষ। পরীক্ষা শেষে পুলিশি পাহারায় খাতা রাজশাহী শিক্ষা বোর্ডে পৌঁছানো হয়েছে।