প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার মোল্লারমোড়-বিনোকদিয়া আঞ্চলিক সড়কের লস্করদিয়া ইউনিয়নের বাগুটিয়া এলাকায় গতকাল মঙ্গলবার একটি শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন উল্টে যায়। এতে নছিমনের যাত্রী দাখিল পরীক্ষার্থী মাহাবুল শেখ (১৬) নিহত হয়। সে বাগুটিয়া গ্রামের জবা শেখের ছেলে। মাহাবুল উপজেলার আইনপুর দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছিল।