পরীক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলায় গতকাল রোববার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মোসা. নাজমা বেগম (১১) নামের এক ছাত্রী নিহত হয়েছে। নাজমা দশমিনার রণগোপালদি ইউনিয়নের গুলি আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। নাজমার বাবা রুহুল আমিন মৃধা জানান, পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সে রাস্তায় ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন নাজমাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।