পরীক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থী সুমাইয়া (১৪) নিহত হয়েছে। সুমাইয়া উপজেলার উজলকুড় গ্রামের সায়েম উদ্দিনের মেয়ে। সে উজলকুড় মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দিচ্ছিল। থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা শেষে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বাড়ি ফিরছিল সুমাইয়া। পথে ভরসাপুর এলাকায় ভ্যানের চাকায় তার ওড়না পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে সে রাস্তার ওপর ছিটকে পড়ে। পরে সুমাইয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।