পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপায় বিপুল হোসেন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার সকালে দুলালপুর গ্রামের মাঠের এক কলাবাগান থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।শৈলকুপা উপজেলার চরশান্তিডাঙ্গা গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে বিপুল। তিনি এবার শৈলকুপা ডিএম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তাঁর পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার বিকেলে বিপুল হোসেন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর সকালে তাঁর লাশ পাওয়া যায়। সন্ত্রাসীরা রাতে যেকোনো সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তাঁরা বুঝে উঠতে পারছেন না।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন জানান, তাঁরা এখনো হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।