পরীক্ষার্থীকে সহযোগিতার অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার প্রথম দিন গতকাল বুধবার শেরপুরে এক পরীক্ষার্থীকে সহযোগিতা করার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে বহিষ্কার করা হয়েছে। তাঁর নাম মো. তোফাজ্জল হোসেন। তিনি শেরপুর সদর উপজেলার সন্ন্যাসীর চর দাখিল মাদ্রাসার মৌলভি শিক্ষক।