প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান এইচএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে সিলেট নগরের পরীক্ষাকেন্দ্রের বাইরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাহারা থাকবে। ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালকের দপ্তর থেকে গতকাল প্রথম আলোর স্থানীয় কার্যালয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল পরীক্ষা চলাকালে নগরের কেন্দ্রস্থলের পরীক্ষাকেন্দ্র সিলেট মদনমোহন কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ, সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা, আম্বরখানা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, সিলেট সরকারি কলেজ, এমসি কলেজ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে বিজিবির টহল ছিল।