পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মপন্থাবিষয়ক প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনায় জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের ‘ফিউচার প্ল্যানিংয়ে ইথিক্স অ্যান্ড মোরালিটি’বিষয়ক এক দিনের এক প্রশিক্ষণ কর্মশালা গত শনিবার সকালে হয়। ইথিক্স ক্লাব বরগুনা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে এই কর্মশালার আয়োজন করা হয়। কলেজ মিলনায়তনে এ কর্মশালায় জেলার প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। শেষে কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের ইউপি সদস্য গোলাম ফারুক খান ও তাসলিমা বেগম। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বিভিন্ন বিষয়ে ধারণা দেন ইথিক্স ক্লাবের কেন্দ্রীয় সমন্বয়কারী তারেক আহম্মেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তাহের মাহমুদ, ফরহাদ হোসেন, রাজিব মাহমুদ, সাজ্জাদ হোসেন ও আলমগীর হোসেন।