প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট সরকারি কলেজের হিন্দু পরীক্ষার্থীরা সরস্বতী পূজার দিনে পরীক্ষা বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সালের সম্মান প্রথম বর্ষের পরীক্ষা পূজার দিনে পড়েছে। শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে শিক্ষার্থীরা ওই দিনের পরীক্ষার সময় পরিবর্তন করে অন্য দিনে নেওয়ার দাবি জানান। পরীক্ষার সময়সূচিতে দেখা যায়, আগামী ১৩ ফেব্রুয়ারি শনিবার বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি, মার্কেটিংসহ ২৫টি বিষয়ে পরীক্ষা রয়েছে। জয়পুরহাট সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম আযম বলেন, বিশেষ কোনো কারণ ছাড়া সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক শহীদ হাসান বলেন, ওই তারিখটি পরিবর্তন করা হবে।