পরীক্ষার্থীদের সুবিধার্থে মন্ত্রিসভা বৈঠকের স্থান ও সময় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সুবিধার্থে আজ সোমবারের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের স্থান ও সময় পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সচিবালয়ের পরিবর্তে মন্ত্রিসভার আজকের বৈঠক অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এ ছাড়া পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করার পর সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে বের হবেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট সড়কে অন্য যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। যার প্রভাব পড়ে আশপাশের সড়কেও।