পরীক্ষার্থীর অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মো. সুমন (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম সাদিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন। সুমন এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক তাওহীদ রহমান জানান, গতকাল সকালে এক ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করার সময় স্থানীয় লোকজন সুমনকে আটক করে পুলিশে দেয়।