পরীক্ষার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আগের দিন গত সোমবার বিকেলে ঈশ্বরদী-ঢাকা রেলপথে উল্লাপাড়া উপজেলার চর ঘাটিনা লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আরিফুল ইসলাম (১৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভেন্নাগাছি গ্রামের আমজাদ ফকিরের ছেলে। এ বছর সে এইচএসসি পরীক্ষা দিয়েছে। নিহতের পরিবার জানায়, আরিফুল উল্লাপাড়া থেকে বাড়ি ফিরছিল। রেলক্রসিং পার হওয়ার সময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।