পরীক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জিলা স্কুলের জেএসসি পরীক্ষার্থী ইভান আহমেদ গতকাল দুপুরে স্কুলের পুকুরে ডুবে মারা গেছে। স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, জেএসসির প্রস্তুতির জন্য স্কুলের মডেল টেস্ট পরীক্ষা দিয়ে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে ইভান। এ সময় পা পিছলে তলিয়ে যায় সে। বন্ধুদের চিৎকারে শিক্ষকেরা এসে ইভানকে উদ্ধার করেন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইভানের বাবা রফিকুল ইসলামের বাড়ি নগরের  কেরানীপাড়ায়।