প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনগর তাতেরকাঠি গ্রামে গত রোববার পানিতে ডুবে কাওছার হোসেন (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মাদ্রাসাশিক্ষক মো. মুজাহিদুল ইসলাম খানের ছেলে। মুজাহিদুল বলেন, কাওছার লেখাপড়ার পাশাপাশি খান বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিল। গত রোববার সে আসর নামাজের সময় অজু করতে গিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। পরে সন্ধ্যায় পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।