শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রলীগের এক নেতাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে Èবিশেষ সুপারিশ' করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিন্তু এর পরেও নির্দষ্টি ক্লাস উপস্থিতি না থাকায় বিভাগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় তঁার অনুসারীরা পরীক্ষাকক্ষে তালা ঝুলিয়ে দেন। ছাত্রলীগের ওই নেতার নাম আলমগীর টিপু। তিনি অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপুকে স্নাতকোত্তার শ্রেণীর পরীক্ষায় অংশ নিতে না দেওয়ায় তঁার অনুসারীরা পরীক্ষার হলে তালা ঝুলিয়ে দেন। পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশ এসে তালা ভাঙে এবং আলমগীরকে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, Èউপাচার্য স্যার ১২ ফেব্রুয়ারি আমাকে ও আমার এক বন্ধুকে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেন। পরীক্ষা নিয়ন্ত্রক থেকে বিভাগে চিঠি আসার পরও আমাদের বিভাগের সভাপতি পরীক্ষায় অংশগ্রহণ করাতে অসম্মতি জানান।'অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও পরীক্ষা কমিটির সভাপতি মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, Èআজ (মঙ্গলবার) স্নাতকোত্তরের ৫০১ নম্বর বিষয়ের (মাইক্রো ইকোনমিকস) পরীক্ষা ছিল। একাডেমিক কমিটির সদ্ধিান্ত ছিল, যঁাদের ক্লাসে নির্দষ্টি উপস্থিতি থাকবে না তঁাদের পরীক্ষা দিতে দেওয়া হবে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুমতি দেওয়ায় আমরা পরীক্ষা নিতে বাধ্য হয়েছি। উপাচার্য অনুমতি দিলে আমরা পরীক্ষা নিতে বাধ্য।'তবে এ ব্যাপারে জানতে উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তঁাকে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৬ অক্টোবর আলমগীর টিপুকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে কতর্ৃপক্ষ।