পরীক্ষায় অংশ নিতে না পেরে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন অসংগতি থাকার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের পরীক্ষাকক্ষে তালা ঝুলিয়েছেন ওই সংগঠনের কিছু নেতা-কর্মী। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপসংস্কৃতিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র। গতকাল ওই বিভাগের স্নাতকোত্তর পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আশরাফুজ্জামানকে ওই শ্রেণীর বিশেষ পরীক্ষার অনুমতি না দেওয়ায় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী পরীক্ষা শুরু হওয়ার আগমুহূর্তে পরীক্ষার হলে তালা ঝুলিয়ে দেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভাগীয় অফিসের সামনে অবস্থান নিলে বিভাগ কর্তৃপক্ষ জরুরি সভা ঢেকে পরীক্ষা স্থগিত করে। আশরাফুজ্জামান বলেন, ‘পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর আমাকে বিশেষ পরীক্ষার অনুমতি দিলেও বিভাগের পরীক্ষা কমিটি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না। এতে সহপাঠীরা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে।’ বিভাগের সভাপতি অধ্যাপক মোকতার আহমেদ জানান,‘নকল কাগজপত্র নিয়ে ছাত্রটি অনুমতি নেওয়ায় পরীক্ষা দিতে দেওয়া হয়নি।