পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেওয়ায় সভাপতির কক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেওয়ায় বিভাগীয় সভাপতির কক্ষে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগে এ ঘটনা ঘটে। এতে বিভাগের ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণী পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে একাডেমিক কমিটি।বিভাগ সূত্রে জানা গেছে, রাজনীতিবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা গতকাল থেকে শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নয় শিক্ষার্থীর প্রয়োজনীয় উপস্থিতি ছিল না। বিভাগ থেকে তাঁদের পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। এ জন্য তাঁরা গতকাল বিভাগের সভাপতির কক্ষে তালা লাগিয়ে দেন। প্রসঙ্গত, পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম ৬০ শতাংশ উপস্থিতির প্রয়োজন হয়।এ ঘটনার পরপরই বিভাগের একাডেমিক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়।বিভাগের সভাপতি অধ্যাপক আ ন ম মুনির আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিছু শিক্ষার্থীর প্রয়োজনীয় উপস্থিতি ছিল না। একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, তাঁদের পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। তাঁরা বিভাগের সভাপতির কক্ষে তালা দিয়েছেন। বিভাগের জরুরি একাডেমিক সভায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত হয়েছে।