পরীক্ষায় জালিয়াতি আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার ভর্তি পরীক্ষায় খুদে বার্তার মাধ্যমে উত্তরপত্র লেখার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকালে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘বি’ ও বিকেলে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে সকালে রংপুর ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ কেন্দ্রে তারিকুল ইসলাম নামের এক পরীক্ষার্থী মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে উত্তরপত্র লিখছিলেন। এ সময় তাঁকে আটক করা হয়।

এরপর বিকেলের পরীক্ষায় সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্র থেকে একই অভিযোগে ইমতিয়াজ আলী, আবদুল হাকিম ও শিপন খান এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে রিফাত হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের পরিদর্শক বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমির শরিফ জানান, মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ থাকলেও অনেককেই তা ব্যবহার করতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্যসচিব ময়নুল আজাদ জানান, ওই পাঁচ পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।